Hi

১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বস্তিতে আগুন, ভস্মীভূত অর্ধশত ঘর

চট্টগ্রাম ব্যুরো | চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি বস্তিতে লাগা আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত অর্ধশত ঘর।সোমবার সকাল ১০টার দিকে আগুন লাগে।ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকার কেডিএস গার্মেন্টেসের পেছনে একটি বস্তিতে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই বস্তির তিনটি কলোনির ৫০টি কাঁচা-পাকা ও টিনসেড ঘর পুড়ে ভষ্মিভুত হয়। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, বস্তির একটি রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শুরুতে এলাকাটি কর্ডন করে ফেলায় সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

চট্টগ্রামে বস্তিতে আগুন, ভস্মীভূত অর্ধশত ঘর

আপডেট : ০৭:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫