Hi

১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির ৩ নেতা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৮৭ জন দেখেছে

নিজস্ব প্রতিনিধি | বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ।

ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিএনপি ছাড়াও বিভিন্ন দলের নেতারা হাসপাতালে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।

প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার আপডেট জানতে হাসপাতালে গেছেন এনসিপির আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিশেষ সহকারী মনির হায়দারও।

গত রোববার (২৩ নভেম্বর) হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে আছেন।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির ৩ নেতা

আপডেট : ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫