
মোঃ কামরান হোসেন, ময়মনসিংহ | আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর কৃষক দলের উদ্যোগে ৩৩টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ /১১/২০২৫ ইং, মঙ্গলবার, নগরীর বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সিনিয়র যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিনি আসন্ন নির্বাচনকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। মাঠপর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন যে কৃষক দলের শক্তিশালী সংগঠন গড়ে তোলার মাধ্যমে ধানের শীষকে জনগণের মন ও ভোটে জায়গা করে নিতে হবে। তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, এনামুল হক আকন্দ লিটন, যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি ও আহবায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদল।
তিনি তার বক্তব্যে বলেন, তিনি কৃষক দলের সংগঠনকে আরও গতিশীল করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কৃষকের ন্যায্য অধিকার, উৎপাদন খরচ, বাজার ব্যবস্থা ও সার-বীজ সংকটের মতো ইস্যুগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। তিনি নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে টিমওয়ার্ক ও সমন্বিত কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতিত্ব করেন, কৃষিবিদ আবুল খায়ের দীপু, আহবায়ক, ময়মনসিংহ মহানগর কৃষকদল। সঞ্চালনা করেন সুলতান আহমেদ, সদস্য সচিব, ময়মনসিংহ মহানগর কৃষকদল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিয়মিত আলোচনা এবং কর্মসূচি গ্রহণের ওপর তিনি জোর দেন। নির্বাচনকে সামনে রেখে সবাইকে দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় ৩৩টি ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে দলকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
রিপোর্টার নাম: 










