
মোঃ আশরাফুল ইসলাম, ফেনী | ফেনীর ফুলগাজীতে গভীর রাতে বাড়িতে পুলিশ উপস্থিত হওয়ার পর আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নূর হোসেন বাবু (৪৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২৩ নভেম্বর) রাত দেড়টার দিকে ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূর হোসেন বাবু উত্তর শ্রীপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবনের পর ছয় মাস আগে দেশে ফেরেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী শহীদের দায়ের করা একটি মামলায় নূর হোসেন বাবুকে দুই নম্বর আসামি করা হয়। মামলার তদন্তে তাকে গ্রেপ্তার করতে ফুলগাজী থানা পুলিশের একটি দল রবিবার গভীর রাতে তার বাড়িতে যায়।
অভিযোগ রয়েছে, পুলিশ বাড়িতে প্রবেশের খবর শুনে নূর হোসেন বাবু ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। পরিবারের দাবি, গ্রেফতারের ভয়ে।
মোঃ আশরাফুল ইসলাম 










