Hi

১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে নারী সমাবেশ অনুষ্ঠিত : বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে জোর

মোঃ আশরাফুল ইসলাম, ফেনী সদর | ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৮ নভেম্বর ২০২৫ খ্রি. (অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক) নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার এস. এম. আল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব নাসিম উদ্দিন পাটোয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোবিন্দ কুমার পাল।

স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক জনাব গোবিন্দ কুমার পাল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব নাসিম উদ্দিন পাটোয়ারী বলেন, মেয়েদের শিক্ষার হার বাড়ছে, কিন্তু বাল্যবিবাহের কারণে তাদের শিক্ষা মাঝপথে থেমে যায়। এই অঞ্চলে বাল্যবিবাহ এখনো ব্যাপক হারে প্রচলিত। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে হলে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নরম্যাল ডেলিভারি করা উচিত।”

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার এস. এম. আল আমিন ফেনী ভয়েসকে বলেন, “নারী সমাবেশ আয়োজনের মূল কারণ হলো—সন্তানের ওপর মায়ের প্রভাব সবচেয়ে বেশি। সন্তান লালন-পালনে মা-ই প্রধান ভূমিকা পালন করেন। তাই মায়েদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সরকারের নেওয়া নারীর ক্ষমতায়নমূলক পদক্ষেপগুলোর সফল বাস্তবায়নের প্রধান বাধা বাল্যবিবাহ। এটি বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে প্রয়োজনীয় সমন্বিত প্রচেষ্টার কথা তুলে ধরেন। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচির তথ্যও অংশগ্রহণকারীদের জানান।

শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীতে নারী সমাবেশ অনুষ্ঠিত : বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে জোর

আপডেট : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫