Hi

১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ভয়াবহ আগুন ঝুট গুদামে

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৫৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫৮ জন দেখেছে

গাজীপুর প্রতিনিধি | গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুদামে থাকা প্রায় কোটি টাকার ঝুট ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে কাজে যোগ দেয়। আগুন তীব্রতা বাড়তে থাকায় পরে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। গুদামে থাকা ঝুট ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

গাজীপুরে ভয়াবহ আগুন ঝুট গুদামে

আপডেট : ০৮:৫৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫