Hi

১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে: সারজিস

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২১৯ জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক | আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনের আগেই দেশে এনে রায় কার্যকর করতে হবে বলে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল-১-এর রায় ঘোষণার পর রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারজিস এ দাবি জানান। তিনি বলেন, নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

সারজিস বলেন, ‘পৃথিবীর কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। কোনো স্বৈরাচার সারা জীবন মানুষকে নিষ্পেষণ করে টিকে থাকতে পারবে না। শুধু বাংলাদেশের জন্য নয়, এটি (রায়) পুরো পৃথিবীর জন্য একটি নজির স্থাপন করেছে।’
এনসিপির এ নেতা বলেন, ‘কামালকে (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বিচারকাজে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। ফলে তার রায়েও আমরা সন্তুষ্ট।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে আজ মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। মামলার অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে: সারজিস

আপডেট : ০৮:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫