Hi

১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৫৭ জন দেখেছে

কুষ্টিয়া প্রতিনিধি | আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রয়াত এক আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন।

এলাকাবাসী জানায়, ভেড়ামারা উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী রাগীব রউফ চৌধুরী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়নে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা পবন বলেন, তিনি (রাগীব রউফ চৌধুরী) বাবার কবর জিয়ারত করেছেন এটা সত্য। কোর্টে তার সঙ্গে আমার দুই ভাই জুনিয়র হিসেবে কাজ করে। সেই সূত্র ধরে কবর জিয়ারত করেছেন । তবে সে সময় আমরা কেউ উপস্থিত ছিলাম না।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, যার কবর জিয়ারত করেছেন তিনি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগ নেতা। তার ছেলেরা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা। আমি মনে করি বিএনপির মনোনীত প্রার্থী হয়ে আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করা শোভনীয় হয়নি। মানুষ এটাকে খারাপ চোখে দেখছে।

জানতে চাইলে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, প্রয়াত আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ নেতা ছিলেন এটা জানা ছিল না। আমি যতদূর জানি তিনি জাতীয় পার্টি করতেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। যেহেতু তিনি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। সেই সৌজন্যতার দিক থেকে তার কবর জিয়ারত করেছি।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এটা কোনো ইস্যু নয়। এটা সামাজিক সৌজন্যতা। কারো কবর জিয়ারত করা দোষের কিছু নয়।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী

আপডেট : ০৭:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫