Hi

১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় পণ্য জব্দ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৫২ জন দেখেছে

ফেনী প্রতিনিধি | ফেনীর পরশুরামে স্থানীয় যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় ২১১ পিস ভারতীয় থ্রি-পিস জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

যুবদল নেতা জিহাদ আহমেদ উপজেলার চিথলিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। জিহাদ চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় পুলিশের এসআই মোস্তাফা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে জিহাদ আহমেদের বিরুদ্ধে মামলা করেছেন।

জানা যায়, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার রাত ২টার দিকে চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিহাদের ঘর থেকে ১১ গাইড (২১১ পিস) ভারতীয় থ্রি-পিস উদ্ধার করে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

এর আগে গত রোববার (২৬ অক্টোবর) ফুলগাজীতে ভারতীয় অবৈধ পণ্য বোঝাই পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহতসহ ভারতীয় শাড়ি জব্দের ঘটনায় পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় পণ্য জব্দ

আপডেট : ০৮:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫