Hi

০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় ছেড়ে মুদির দোকানি দেবের সহ-অভিনেতা সুরজিৎ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০২:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৯৫ জন দেখেছে

বিনোদন ডেস্ক | একসময় পর্দায় ভয় দেখাতেন, এখন জীবনের বাস্তব মঞ্চে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ওপার বাংলার খলনায়ক সুরজিৎ সেন। নায়ক দেবের সঙ্গে ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’— জনপ্রিয় এসব ছবিতে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু সেই অভিনেতাকে এখন দেখা যায় কলকাতার এক মুদির দোকানে।

প্রায় পাঁচ বছর ধরে পর্দার বাইরে সুরজিৎ। জীবিকা এখন দোকানের আয়েই চলছে। ভারতীয় গণমাধ্যমকে বললেন, ‘১৯৯৮ সাল থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করেছি, অথচ সব মিলিয়ে উপার্জন করেছি মাত্র পাঁচ লাখ টাকা। ভাবুন, কী অবস্থা ছিল!’

বর্তমানে ব্যারাকপুরে একটি মুদির দোকান চালান তিনি। দোকানে আইসক্রিম, পানীয়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করেন। এখান থেকেই চলছে সংসার। তার মা-বাবা রয়েছেন ব্যারাকপুরেই। তবে স্ত্রীর প্রসঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন অভিনেতা।

রাজনীতির প্রভাবেই চলচ্চিত্রে কাজ পাওয়া বন্ধ হয়ে গেছে বলে দাবি সুরজিতের। বলেন, ‘তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। অনেকে ভাবে আমি হয়তো অন্য দল করতাম, কিন্তু তা নয়। আমি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’

অভিনয়ে ফেরার ইচ্ছা নেই জানিয়ে সুরজিৎ বলেন, ‘এখন এই দোকানই আমার ভরসা। এখান থেকেই সংসার চলে, এটাকেই ধরে রাখতে চাই।’

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

অভিনয় ছেড়ে মুদির দোকানি দেবের সহ-অভিনেতা সুরজিৎ

আপডেট : ০২:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫