Hi

১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেতুর নিচ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি | কক্সবাজারের টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ও সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলা হ্নীলা ইউনিয়নের রঙিখালী এইচ. কে. আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের ব্রিজের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর স্থানীয় মুসল্লীরা প্রধান সড়কের ব্রীজের নিচে খালে একটি মরদেহ দেখতে পায়। মরদেহটি পানিতে ডুবন্ত অবস্থায় ছিলো, শুধু হাত দেখা যাচ্ছিলো। সংবাদটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এসে জড়ো হয়ে পুলিশ কে জানানো হয়।

পরিবারের লোকজন জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে মো. ইউনুছকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

মরদেহটি উদ্ধারের দায়িত্বে থাকা টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমাল বড়ুয়া জানান, খাল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। প্রাথমিক ভাবে মরদেহের শরীরে দৃশ্যমান কোন দাগ পাওয়া যায়নি। মরদেহটি কক্সবাজার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

সেতুর নিচ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

আপডেট : ১২:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫