Hi

০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বেগমগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান

নোয়াখালীর বেগমগঞ্জে ২০০ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

নোয়াখালীতে পবিত্র কুরআনের হাফেজদের সম্মাননা প্রদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা। নতুন হাফেজদের সম্মানিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি মিলনায়তনে “হাফেজে কোরআন সংবর্ধনা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাদরাসা থেকে সদ্য হিফজ সম্পন্ন করা ২০০ জন হাফেজে কোরআনকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা উত্তর শাখার সেক্রেটারি আমিমুল ইহসান ফাহাদ।

বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ। যারা কুরআন মুখস্থ করে নিজেদের অন্তরে ধারণ করেন, তারা সমাজে সম্মানিত ও মর্যাদাপূর্ণ অবস্থানের অধিকারী।

তারা আরও বলেন, কুরআনের হাফেজরা শুধু নিজেদের নয়, পুরো সমাজ ও জাতির জন্য আলোর দিশারী। বর্তমান সময়ে কুরআনের শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নতুন প্রজন্মকে কুরআনের আলোকে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে নবীন হাফেজদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

বেগমগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান

নোয়াখালীর বেগমগঞ্জে ২০০ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির

আপডেট : ১০:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬