
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ফলাফল ঘোষণা করেন।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪টি কেন্দ্রের ভোটে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৯,২১৪ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ১ লাখ ১৮,১৬০ ভোট পেয়েছেন।
নীলফামারী-২ (সদর) আসনে ১৩৪টি কেন্দ্রে ১ লাখ ৪৫,২০২ ভোট পেয়ে জামায়াত প্রার্থী আলফারুক আব্দুল লতিফ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪,৫৭৯ ভোট।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ১ লাখ ৮,৫৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯,১০২ ভোট।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে হাফেজ আব্দুল মুনতাকিম ১ লাখ ২৪,৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১,৫২৬ ভোট।
বিজয়ী প্রার্থীরা ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছেন। জেলার বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা বিজয় উদযাপন করেছেন।
নীলফামারী প্রতিনিধি 





















