
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দাগনভূঞা পৌরসভার প্রশাসক জনাব মোঃ শাহীদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার ডেঙ্গু ও হাম আক্রান্ত ২০০ জন রোগীর মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
দাতা সংস্থা Muslimehelfen-এর অর্থায়নে এবং সোশ্যাল এইড, বাংলাদেশ-এর বাস্তবায়নে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

এ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে দাগনভূঞা পৌরসভা ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেনী।
অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানো এবং তাদের পরিবারের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে একটি প্রশংসনীয় মানবিক কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার নাম: 










