
ফেনী প্রতিনিধি | ফেনী থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ‘সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্যকথা’-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মনির আহমদ। গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পত্রিকাটির প্রকাশক সামছুন নাহার মাহমুদ আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব প্রদান করেন।
কাজী মনির আহমদ পত্রিকাটির প্রতিষ্ঠাকাল থেকেই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ২০২৩ সাল পর্যন্ত তিনি নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব কাজী নজির আহমদ গত ২৯ জানুয়ারি ২০২৬ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পত্রিকা পরিবার ও পাঠকসমাজে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, এই শোকাবহ পরিস্থিতিতে পত্রিকার দায়িত্বভার গ্রহণ করেছেন কাজী মনির আহমদ। তিনি পত্রিকাটির ঐতিহ্য ও মান অক্ষুণ্ণ রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
পেশাগত কারণে যোগাযোগের জন্য তার সঙ্গে ০১৮১৭১১৮৩৮৪ অথবা ০১৭৭১১৫৬১৫১ নম্বরে যোগাযোগ করা সম্ভব।
“নতুন যাত্রার পথে পত্রিকাটিকে শুভেচ্ছা জানালেন পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা, আশা প্রকাশ করেছেন ধারাবাহিক উন্নতি ও সমৃদ্ধির জন্য।”

রিপোর্টার নাম: 










