গাজীপুর প্রতিনিধি | গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে পশ্চিম শৈলডুবি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৪ মিনিটে গোডাউনে আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
গোডাউনে কার্টন ও সুতা মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

You cannot copy content of this page