জসিম উদ্দিন | ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকের চালান ফেলে পালিয়ে যায়।
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
You cannot copy content of this page