রাকিব হোসেন, ফেনী | ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারের রত্নগর্ভা মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা আজমিরী বেগম সড়ক (আদালত পাড়া) এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, তিনি ছিলেন অত্যন্ত সদালাপী, ধর্মপরায়ণ ও পরোপকারী নারী। মানবিক গুণাবলি ও অমায়িক আচরণের কারণে এলাকাবাসীর কাছে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আজমিরী বেগম সড়ক ও আদালত পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে গভীর শোক।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার বাদ জোহর ফেনীর মিজান ময়দানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছে পরিবার।
You cannot copy content of this page