রাকিব হোসেন, ফেনী: ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার খ্যাতনামা মীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় সংঘটিত এ চুরিতে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও বিদেশি মুদ্রাসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্যমতে, সন্ধ্যার কোনো একসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরে প্রবেশ করে। পরে তারা আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে মূল্যবান স্বর্ণালংকার, নগদ অর্থ ও বিদেশি মুদ্রা নিয়ে পালিয়ে যায়।
চুরির বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চোরদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানানো হয়েছে।


You cannot copy content of this page