চুমকি আক্তার, ফেনী: পর্যালোচনা ও অভ্যন্তরীণ তদন্তে ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি। তদন্তে অভিযোগগুলো অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বিষয়টি পর্যালোচনা ও অভ্যন্তরীণ তদন্তের পর অভিযোগগুলোর কোনো নির্ভরযোগ্য সত্যতা না পাওয়ায় সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা বাতিল করা হয়।
একই সঙ্গে তাকে ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদে স্বপদে বহাল করা হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে পূর্বে তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সাংগঠনিক দায়িত্বে পুনর্বহাল করা হলো। ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত বক্তব্য প্রকাশিত হলে তদন্ত ও সিদ্ধান্তের বিস্তারিত তথ্য আরও স্পষ্ট হবে।

You cannot copy content of this page