দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার উস্তি ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের কারবেলা হাটে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের এক বিশাল নির্বাচনী পথসভা। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভায় হাজারো তৃণমূল কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই পথসভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী সামিম আহমেদ-এর সমর্থনে ভোট প্রচার করা হয়। সভায় বক্তারা রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প, গণ বিকাশ ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত করার আহ্বান জানান।
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তন্দ্রা পুরকায়স্থ বলেন, রাজ্যের উন্নয়ন ও মানুষের স্বার্থ রক্ষায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একইসাথে তিনি বিরোধীদের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উস্তি ব্লক উন্নয়ন বোর্ডের সদস্য সঙ্গীতা হালদার, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা, পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ মোল্লা (বাচ্চু), কুতুবুদ্দিন লস্কর, এহসানুল হক মোল্লা, হাফিজুর রহমান মোল্লা, সাবেক পুলিশ কর্মকর্তা বজলুর রহমান হালদার, আনোয়ার হোসেন গাজী, সোহেল রামিজ সর্দার (হিরো), রিপন মোল্লা সহ একাধিক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরা।
সভায় বক্তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা বজায় রাখার আহ্বান জানান। শেষ পর্যায়ে উপস্থিত কর্মীদের মধ্যে ঐক্য ও সংগঠিতভাবে কাজ করার বার্তা দেন নেতৃত্ব।
You cannot copy content of this page