লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আসরে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের (ইয়াং স্পোর্টসপারসন অফ দ্য ইয়ার) পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল।
মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল দুনিয়ায় আলো ছড়াচ্ছেন এই স্প্যানিশ তারকা। বার্সেলোনার জার্সিতে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজেকে বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিভাবান তরুণ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মাঠে তার গতি, দক্ষতা ও জাদুকরী ফুটবল দর্শকদের মুগ্ধ করছে প্রতিনিয়ত।
গত ২০ এপ্রিল রাতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২৬’। বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া এই মর্যাদাপূর্ণ আসরে নজর কাড়েন ইয়ামাল। লরিয়াস একাডেমি তাকে এ বছরের সেরা তরুণ ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করে।
পুরস্কার গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়ামাল। তিনি বলেন, “প্রথম অ্যাথলেট হিসেবে সেরা তরুণ ক্রীড়াবিদের এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার জন্য অনেক বড় গর্বের বিষয়।” তিনি লরিয়াস একাডেমি, ভোট প্রদানকারী কিংবদন্তি খেলোয়াড়, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
You cannot copy content of this page