গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে (১৯ এপ্রিল) বিকেলে আইনমন্ত্রী আসাদুজ্জামান এক আকস্মিক সফরে উপস্থিত হন।
তিনি শালমারা গ্রামের সুপরিচিত ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর আহসান হাবীব ছানা মিয়ার বাড়িতে হঠাৎ উপস্থিত হলে পুরো এলাকায় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কোনো পূর্বঘোষণা বা আনুষ্ঠানিকতা ছাড়াই মন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যান এবং প্রফেসর ছানা মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর এই সাধারণ ও বিনয়ী আচরণ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তির এমন তৃণমূল পর্যায়ে সরাসরি সাধারণ মানুষের ঘরে আগমন একটি বিরল ঘটনা। তারা এটিকে জনগণের প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা ও মানবিকতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।
You cannot copy content of this page