দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমে শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সামিম আহমেদের সমর্থনে এক বিশাল রোড শো অনুষ্ঠিত হয়। শিরাকোল থেকে উস্তি পর্যন্ত বিস্তৃত এই রোড শো-তে অংশগ্রহণ করেন হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থক।
এই কর্মসূচিতে বিশেষ আকর্ষণ ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিনি সামিম আহমেদের সমর্থনে জনসংযোগে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তাঁর উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়-কে পুনরায় মুখ্যমন্ত্রী করা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
রোড শো-তে উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা, ব্লক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সব্যসাচী গায়েন, নেতা মানবেন্দ্র মন্ডল, নুর খাতুন বিবি, তৌফিক আহমেদ মোল্লা (বাচ্চু), ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোবারক মোল্লা, যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
দলীয় সূত্রে জানা যায়, এই বিশাল রোড শো সফল করতে গত কয়েকদিন ধরে এলাকায় জোরকদমে প্রস্তুতি চলছিল। কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই কর্মসূচি ঐতিহাসিক রূপ পায় বলে দাবি নেতৃত্বের।
You cannot copy content of this page