গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর উদ্যোগে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আবুল বাশার-এর বদলিজনিত বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
পিবিআই গোপালগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। তাঁর দিকনির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, আন্তরিক এবং স্মৃতিময়।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও সহকর্মীরা বিদায়ী কর্মকর্তা মোঃ আবুল বাশার-এর সঙ্গে কাটানো কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তারা তাঁর পেশাগত দক্ষতা, সততা, দায়িত্বশীলতা এবং সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণের ভূয়সী প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, “দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার জন্য আবুল বাশার সহকর্মীদের কাছে একজন অনুকরণীয় কর্মকর্তা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।” তিনি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন।
বিদায়ী বক্তব্যে মোঃ আবুল বাশার সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পিবিআই গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এমন আন্তরিক আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও পেশাগত বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলে।
You cannot copy content of this page