চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে সংগঠন চট্টগ্রাম বিভাগীয় কমিটিও ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রামের ইপিজেড মোড়স্থ আলী প্লাজার তৃতীয় তলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান। সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব এম নজরুল ইসলাম খান শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ব ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে এস এম খোরশেদ উল্লাহ রজায়ী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ বিল্লাল হোসাইন বেলালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোল্লা মোঃ সরোয়ার হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফরাজী, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিকরা দেশের গণমাধ্যম পরিস্থিতি, পেশাগত চ্যালেঞ্জ, দায়িত্বশীল সাংবাদিকতা ও নৈতিকতার প্রশ্নে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। বক্তারা বলেন, সত্য উদঘাটন, অন্যায়ের প্রতিবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের আপসহীন ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে মোঃ খলিলুর রহমান বলেন, “সাংবাদিকদের ঐক্যই আমাদের প্রধান শক্তি। পেশাগত মানোন্নয়ন ও নৈতিকতা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক ক্লাব সবসময় অগ্রণী ভূমিকা রাখবে।”
উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বক্তারা সাংবাদিকদের পেশাগত নীতিমালার প্রতি গুরুত্বারোপ করে বলেন— যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ নয়; গুজব ও অপপ্রচার পরিহার করে সত্য, নিরপেক্ষতা ও জবাবদিহিতার ভিত্তিতে সাংবাদিকতা পরিচালনা করা হবে প্রধান অঙ্গীকার।
You cannot copy content of this page