কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের অন্যতম সংগঠন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে দৈনিক সময়বায়ান্ন-এর টেকনাফ প্রতিনিধি ও চ্যানেল টেকনাফের পরিচালক বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম শারেককে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। তার মনোনয়নে টেকনাফের সাংবাদিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
নবনিযুক্ত সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক বলেন, “প্রেসক্লাবের প্রতি আমার দায়বদ্ধতা সবসময় ছিল এবং থাকবে। সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ রেখে টেকনাফের সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।”
এদিকে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন, তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শিতায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।
You cannot copy content of this page