গাজীপুরের কালীগঞ্জে চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫০০ অসহায়, গরীব ও দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড সংস্থার কার্যালয়ে প্রধান উপদেষ্টা মো. মোশারফ হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরয়ার লিমা।
সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু হারিজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যেমন কালীগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মো. পনির খন্দকার, সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক মো. বাদল ফকির, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিলটন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, “যুব সমাজ দেশের প্রাণ। চৌড়া আগুনিয়া যুব উন্নয়ন সংস্থা ৫০০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। সংস্থাটি আগামী দিনেও দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
You cannot copy content of this page