গোপালগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান। দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে এই নিয়োগ চূড়ান্ত করা হয়।
শরীফ রফিকউজ্জামান দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের রাজনীতিতে সক্রিয় ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সমানভাবে অবদান রাখছেন। স্থানীয়রা মনে করছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনসেবা এবং স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোপালগঞ্জবাসী আশা করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদ তৃণমূল পর্যায়ের মানুষের প্রত্যাশা অনুযায়ী আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
You cannot copy content of this page