লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স মধ্য বাজারের শিরোনাম ফ্যাশন দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের তালা ভেঙে রাতের অন্ধকারে চোররা নগদ টাকা ও জামা কাপড় নিয়ে গেছে।
শাহীন ইকবাল ও তার ফুফাতো ভাই মহিন উদ্দিন প্রায় ৬ বছর আগে যৌথভাবে এই ব্যবসা শুরু করেছিলেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকানে গিয়ে দেখেন তালা ভাঙা এবং নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ২১ লাখ ৯২ হাজার টাকার জামাকাপড় চুরি হয়ে গেছে।
চুরির মালামালের মধ্যে ছিল ২০০ পিস শাড়ি, ১৭০ পিস লুঙ্গি, এবং ১৫০০টি থ্রি পিস। শাড়ির মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা, লুঙ্গির মূল্য ১ লাখ ২ হাজার টাকা এবং থ্রি পিসের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়েছে। বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।
দোকানের মালিক ও অংশীদার মহিন উদ্দিন বলেন, “আমরা সুনামের সাথে ব্যবসা করি। এমন চুরি আমাদের জন্য অপ্রত্যাশিত ও দুঃখজনক।”
You cannot copy content of this page