গাজীপুরের কালীগঞ্জে সাবেক ছাত্রনেতা আবুল হোসেন প্রিন্সের পিতা মরহুম মো. মোশাররফ হোসেনের কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ আছর কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) জামে মসজিদ প্রাঙ্গণে এ কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন খানি, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় আলেমরা। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আকরাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছিবুর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাসিব ভূইয়া, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক লাভু ও তৌফিক মিয়া।
এছাড়াও কালীগঞ্জ শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইমন মিয়া, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রায় দুই হাজার মুসল্লি এতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের বাসিন্দা এবং কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেন গত ৯ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
You cannot copy content of this page