ফেনী শহরে একটি আন্তর্জাতিক প্রেম কাহিনী নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ফিলিপাইনের ৩২ বছর বয়সী জেনি প্রেমের টানে বাংলাদেশে এসে ফেনীর কালি মন্দিরে তার প্রেমিক সুজন পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
সুজন নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগরের বাসিন্দা। মধ্যপ্রাচ্যের কাতারে কাজের সময় ২০১৮ সালে তার পরিচয় হয় জেনির সঙ্গে। বন্ধুত্ব থেকে প্রেম—দীর্ঘ আট বছরের সম্পর্কের পর তারা সম্প্রতি বিবাহের সিদ্ধান্ত নেন।
বিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মীয় রীতিতে, যেখানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ফেনী কালি মন্দিরের পুরোহিত শ্রী নীমাই চন্দ্র চক্রবর্তী নবদম্পতির জন্য শুভকামনা জানান।
বিয়ের পর জেনি বলেন, “দীর্ঘদিনের সম্পর্কের পর বাংলাদেশে এসে বিয়ে করতে পেরে আমি খুব খুশি। এখানে এসে নতুন সংসার শুরু করা আনন্দের।”
সুজন পালের অনুভূতি, “আমাদের ভালোবাসা দীর্ঘ আট বছর পর পূর্ণতা পেয়েছে। আমরা সবসময় একসাথে থাকতে চাই এবং নতুন সংসারকে সুখী ও মধুর করে তুলতে চাই।”
নবদম্পতি ইতোমধ্যেই তাদের নতুন সংসারের পরিকল্পনা শুরু করেছেন। জেনি বলেন, “আমরা একসাথে রান্না করতে, ছোট ভ্রমণে যেতে এবং জীবনকে ছোট ছোট মুহূর্তে উপভোগ করতে চাই। এই বিয়ে শুধু প্রেমের উদাহরণ নয়, বরং আমাদের সংসার জীবনের নতুন সূচনা।”
এই বিয়ে কেবল প্রেমের উদাহরণ নয়, বরং দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনও প্রকাশ করছে।
বিয়ে পর তারা সুন্দর একটা জীবন পার করছে এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের পরিবেশের সাথে জেনি।
You cannot copy content of this page