পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর ৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন এর পক্ষ থেকে কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্র দলের সাধারণ সম্পাদক হিমেল খাঁন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে।
হিমেল খাঁন আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সর্বস্তরে পৌঁছায়। এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
শেষে হিমেল খাঁন সকল গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা এবং দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
“ঈদ মোবারক”।
You cannot copy content of this page