রাজশাহী জেলার সাধুর মোড় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং এরশাদ ব্রাদার্স ও টাইলস ফ্যাশনের প্রোপ্রাইটর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এরশাদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার আনুমানিক বয়স হয়েছিল ৫৮ বছর।
স্থানীয় বাসিন্দাদের মতে, আলহাজ্ব এরশাদ আলী ছিলেন একজন সজ্জন ও সমাজসেবী ব্যক্তি। তার আন্তরিকতা ও সাহায্যপ্রবণতার কারণে তিনি এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে সাধুর মোড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আলহাজ্ব এরশাদ আলীর এই ক্ষতি ব্যবসা ও সমাজের জন্যও একটি বড় শূন্যতা সৃষ্টি করেছে।
You cannot copy content of this page