নিজ্বস প্রতিনিধি | ফেনীর দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের এনায়েতভূঞা বাজার এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস ব্যবসায়ী কবিরের বাড়িকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চোরাই মালামাল ও মাদক কারবারের একটি চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, কথিত চোর ও মাদক কারবারী বাহাদুরের নেতৃত্বে এলাকায় গড়ে ওঠে একটি অনৈতিক সম্রাজ্য। বাহাদুর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, প্রশাসনের নাকের ডগায় বহুদিন ধরে করে যাচ্ছে এই মাদক ব্যবসা। যেনো দেখার কেউ নেই দাগনভূঞাতে।
স্থানীয়দের দাবি, তার আস্তানায় নিয়মিত মাদক বেচাকেনা ও চোরাইকৃত মালামাল সংরক্ষণ করা হতো। এতে এলাকার তরুণ সমাজ বিপথে যাওয়ার আশঙ্কা তৈরি হয় এবং সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দানা বাঁধে।
পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে এলাকাবাসী একত্রিত হয়ে বাহাদুরের কথিত মাদক সম্রাজ্য ও চোরাইকৃত মালের আস্তানায় হানা দেয়। এ সময় সেখানে থাকা বিভিন্ন সন্দেহজনক সামগ্রী দেখতে পান বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। ঘটনার সত্যতা যাচাই ও আইনগত পদক্ষেপ নিতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

You cannot copy content of this page