গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ-৪ আসনে ভোট কারচুপির অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দলীয় কার্যালয়ে গাইবান্ধা জেলা জামায়াত এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। গোবিন্দগঞ্জ-৪ আসনের দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আব্দুর রহিম সরকার লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে, বিএনপির নেতাকর্মীরা বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরা ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১০টি কেন্দ্রে জোরপূর্বক পোলিং এজেন্টদের বের করে দিয়ে ধানের শীষ প্রতীকে জাল ভোট দিয়েছেন।
তিনি আরও জানান, ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করলেও তা উপেক্ষা করা হয়েছে। পরে তিনি সহকারী রিটানিং অফিসার ও রিটার্নিং অফিসারকে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ জানান। অভিযোগের সঙ্গে ছবি, ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীর তথ্যও সংযুক্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সংসদ সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্দুর রহিম সরকার দ্রুত দখলকৃত কেন্দ্রে ফলাফল বাতিল করে পুনঃভোট গ্রহণের দাবি জানান।
You cannot copy content of this page