আশরাফুল ইসলাম, ফেনী | ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেব নগর সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় ৪–৫ জনের একটি দল গরুটি ছিনিয়ে নিয়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চোরাই পথে গরু আনার সময় সীমান্ত এলাকায় ওই দলটি গরুটি ছিনিয়ে নেয়। ঘটনার পরদিন বুধবার সকালে কাঁটাতারের বেড়া সংক্রান্ত বিষয় নিয়ে দ্বি-পাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, রবিবার দুপুরে ছিনিয়ে নেওয়া ভারতীয় গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পরশুরামের গদানগর এলাকা থেকে ইউনুছ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
স্থানীয় এলাকাবাসী নিশ্চিত করেছেন, মধুগ্রামের চোরাকারবারিরা পার্শ্ববর্তী গ্রাম পশ্চিম সাহেব নগর সীমান্ত পথ ব্যবহার করে চোরাচালান করতে গেলে গরু ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
You cannot copy content of this page