আশরাফুল ইসলাম, ফেনী | ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে দ্রুত সার্বিক সহযোগিতা ও যানজট নিরসনে মাঠে নামে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) চৌদ্দগ্রাম উপজেলা ইউনিট এবং কুইক রেসপন্স টিম চৌদ্দগ্রাম।

সংগঠনের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
নিরাপদ সড়ক আন্দোলন চৌদ্দগ্রাম উপজেলা ইউনিট এবং কুইক রেসপন্স টিম চৌদ্দগ্রাম দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা রক্ষায় সর্বদা সক্রিয় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
You cannot copy content of this page