আশরাফুল ইসলাম, ফেনী |ফেনীর আনন্দপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে আনন্দপুর মজুমদার ব্রিক ফিল্ডের সামনে চলন্ত অবস্থায় একটি সিএনজি অটোরিকশার হঠাৎ টায়ার খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিটি রাস্তার পাশের একটি গর্তে পড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা তিনজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পাঠান। আহতদের পরিচয় ও অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
![]()
You cannot copy content of this page