মোহাম্মদ হানিফ, ফেনী |২০২৬ সালের ১১ জানুয়ারির বাষিক মাহফিলকে ঘিরে নানা প্রস্তুতি—আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্মকর্তাদের সহযোগিতার আশ্বাস।
জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়া মাদ্রাসার ২০২৬ সালের আগামী ১১ জানুয়ারি বাষিক মাহফিলকে ঘিরে আয়োজিত প্রস্তুতি ও পরামর্শ সভা আজ ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলকে সফল ও মহিমান্বিত করার লক্ষ্যে আয়োজিত এ গুরুত্বপূর্ণ সভায় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, দাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি ও মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে মাহফিলকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরামর্শ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাস্টার আবুল কাশেম। তিনি তার বক্তব্যে বলেন—
“অত্র মাদ্রাসার যেকোনো আইনি পরামর্শ ও মানবাধিকার বিষয়ে সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে। শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা সবসময় মাদ্রাসার পাশে থাকবো।”
এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ফেনী জেলার আঞ্চলিক পরিচালক, সাংবাদিক জনাব মোহাম্মদ হানিফ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার কার্যক্রম ও মাহফিলকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরামর্শ সভায় আরও উপস্থিত ছিলেন—
মাদ্রাসার সহ-সভাপতি জনাব সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মসজিদুল হক ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম ভূঁইয়া, মাস্টার আবুল, কালাম আজাদ, মোজাম্মেল হক নূরনবী, বিশিষ্ট ব্যবসায়ী জাফর,
মাওলা ওরফে মালানসাব, সহ অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ।
সভায় উপস্থিত অতিথিরা মাহফিলকে সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন এবং মাদ্রাসার উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিভিন্ন গঠনমূলক মন্তব্য ও পরামর্শ প্রদান করেন।
সমাপনী বক্তব্যে মাদ্রাসার সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশেষ অতিথি মাস্টার আবুল কাশেমের সহযোগিতার প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।

You cannot copy content of this page