মোঃ কামরান হোসেন, (গৌরীপুর) | বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১৪৭ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা বদরুজ্জামান বলেছেন, বাংলাদেশকে একটি আদর্শ, উন্নত রাষ্ট্র রূপান্তরিত করতে ইসলাম কায়েম করতে হলে সকল দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।
তিনি বলেন,“আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে পারি, তাহলে আমাদের এই প্রচেষ্টা কখনোই ব্যর্থ হবে না ইনশাল্লাহ।” আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষের কল্যাণে একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যেই সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) গৌরীপুর ১০নং সিধলা ইউনিয়নের ৭ নং মনাটি গ্ৰাম ও পার্শ্ববর্তী গোহলাকান্দা গ্রামে অসুস্থদের খোঁজ নেওয়া, কৃষকদের সঙ্গে আলাপ, হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং শিশুদের সঙ্গে মনোমুগ্ধকর সময় কাটানো ও গনসংযোগ চলাকালীন তিনি এসব কথা বলেন।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা দপ্তর, প্রচার ও গৌরীপুর উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব আবদুল বারি,১০নং সিধলা ইউনিয়ন শাখার সভাপতি জনাব মুসলেম উদ্দিন,ইউনিয়ন শাখার সেক্রেটারি ডা. কাজিম উদ্দিন,১নং মইলাকান্দা ইউনিয়ন শাখা যুব বিভাগের সভাপতি জনাব ফরহাদ হোসেন বাবু,৪নং ওয়ার্ড সভাপতি রানা,এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
![]()
You cannot copy content of this page