মোঃ আশরাফুল ইসলাম, ফেনী |ফেনী শহরের বড় বাজারের মুড়িপট্রি (ধানপট্রি) এলাকায় ভোর রাত সাড়ে ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে বাজারের ‘আলম স্টোর’ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দোকানের ভেতরের সব মালামাল মুহূর্তের মধ্যেই আগুনে ভস্মীভূত হয়।
সংবাদ পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে আগুন আশপাশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
You cannot copy content of this page