ফেনী প্রতিনিধি | সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন ফেনী জেলা সাইবার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সোহেল।
জসিম উদ্দিন সোহেল বলেন, ‘সারা বাংলাদেশের মানুষের সঙ্গে আমিও মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আমিন।’


উল্লেখ্য, ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থরাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
You cannot copy content of this page