বিশেষ প্রতিনিধি | দাবি আদায়ে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করছে রাজধানীতে বসবাসরত ভোলাবাসী। ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয় এবং রোগী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—১. ভোলা–বরিশাল সেতু নির্মাণ২. ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন৩. ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা৪. গ্যাস সংযোগ প্রদান৫. অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন
শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীরা বলেন, ভোলা–বরিশাল সেতু নির্মাণ তাদের প্রধান দাবি, যা ভোলার প্রতিটি মানুষের সমর্থন পেয়েছে। তারা জানান, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও দুই অঞ্চলের সংযোগ বাড়াতে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক আন্দোলনকারী বলেন, “আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে এসেছি। আশা করি সরকার দ্রুত ভোলা–বরিশাল সেতুর উদ্যোগ নেবে।”
আন্দোলনকারীরা জানান, কয়েকদিন ধরে তারা শাহবাগে এই পাঁচ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজকের মিছিলে হাজারো ভোলাবাসী অংশ নেন। তাদের দাবি, সেতু নির্মাণ হলে দুই প্রান্তের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
আন্দোলনস্থলে ঢাকায় বসবাসরত ভোলাবাসী নানা ব্যানার–ফেস্টুন নিয়ে অংশ নেন এবং দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
You cannot copy content of this page