গাজীপুর প্রতিনিধি | গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় পার্ক করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) ভোরে ঘটনাটি ঘটে। এতে কেউ আহত না হলেও বাসের বেশ কয়েকটি আসন পুড়ে গেছে।
মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, মাথায় সাদা কাপড় পেঁচানো এক ব্যক্তি বাসে আগুন ধরিয়ে দ্রুত সরে যাচ্ছে। ঘটনাটির সময় বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন চালক। আগুন দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে দ্রুত আগুন নেভান।

যদিও এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশের প্রাথমিক ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরাই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন, আমাদের ধারণা, আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা ঘটনার সঙ্গে জড়িত।

বাসে আগুন দেওয়া ব্যক্তিকে শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ করছে বলেও তিনি জানান।
পুলিশ জানায়, রাতের অন্ধকারে এমসি বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা শ্রমিক বাহনের ওই বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
You cannot copy content of this page