নিজস্ব প্রতিনিধি | ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। সঙ্গে আরও ছাত্ররা জড়ো হয়েছেন মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসা যমুনার উত্তর পাশের সড়কে।
সেখানে পুলিশ হাসনাতদের বাধা দিলে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন
বৃহস্পতিবার (০৮মে) রাত ১০টার দিকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে তারা এখানে যান।
এর আগে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে ঘোষণা দিয়ে বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।
হাসনাত আরও বলেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই।

You cannot copy content of this page