ফেনী প্রতিনিধি | ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার এর অভিযানে অবৈধভাবে মাটি কাটায় ৬ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়।এই সময় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।অবৈধভাবে মাটি কাটায় ৬ (ছয়) জনকে কারাদন্ড প্রদান করেন ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।
২৮ তারিখ দিবাগত রাত ১ টায় ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে নদীর পাড়ের সরকারি জমির মাটি কেটে পরিবেশ,প্রতিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি হুমকি সৃষ্টি করায় মোট ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অপরাধের মাত্রা অনুযায়ী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর ১৩ ধারায় নদী তীরবর্তী মাটি কাটায় মো:জয়নাল আবেদীন(৫২) কে ০৪ (চার) মাস কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা,মো:ইসমাইল (৩৫) কে ০৩ (তিন) মাস কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা,মো:সাদ্দাম (৩৩) কে ০৩ (তিন) মাসের কারাদন্ড এবং মো:আরিফ (৩৫),মো:ইসরাফিল(২৩) ও মো:জাহাঙ্গীর(৩৫),এই তিনজনের প্রত্যেককে ১ (এক) মাস করে কারাদন্ড প্রদান করা হয়।

এই সময় একটি এস্কেভেটর ও ২ (দুই) টি ট্রাক জব্দ করা হয়।এস্কেভেটর আনার সুযোগ না থাকায় বিনষ্ট করা হয় ও ট্রাক দুইটি হেফাজতে রাখা হয়েছে। এসব গণশত্রুদের দৌরাত্ম্যে একদিকে ঊর্বর জমি বিলীন হচ্ছে,অন্যদিকে নদী ও খাল ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে হুমকির মুখে পড়েছে এলাকার জীববৈচিত্র্য তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্যও।মাটি দস্যুদের দৌরাত্ম্যে ফেনী সদরে আশঙ্কাজনক হারে ঊর্বরতা হারাচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়ছে নদী,খাল। এই দস্যুরা রাতের আঁধারে সাবাড় করে দিচ্ছে ফসলি জমির ওপরের অতিগুরুত্বপূর্ণ পুষ্টি সমৃদ্ধ মাটি(টপ সয়েল)এবং নদীর পাড়ের মাটি ও বালু।মাটি ব্যবসায়ীদের লুট থেকে বাদ যাচ্ছে না মালিকানা জমি,খাসজমি,খাল ও নদীর পাড়।গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ায় কৃষিজমি জলাশয়ে পরিণত হয়েছে। জমিতে বোরো ধান আর মৌসুমী চাষ করা হতো।গভীর গর্ত করে মাটি কাটায় ওই সব জমিতে দিন দিন কমে যাচ্ছে ফসল উৎপাদন।ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।আসুন,একত্রে এসব গণশত্রুকে রুখে দিই। এই সময় ফেনী সদরের সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন যে কোন অপরাধ দমনে ফেনী জেলা প্রশাসনকে সহায়তা করতে সকলকে আহবান জানান।


You cannot copy content of this page